পরীমনি-সোহেল তাজের স্ট্যাটাস নিয়ে যা বললেন আসিফ নজরুল

সময় ট্রিবিউন | ২০ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৯

সোহেল তাজ, আসিফ নজরুল ও চিত্র নায়িকা পরীমনি-ফাইল ছবি

সিগারেট হাতে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমনির একটি পোস্টের সমালোচনা করেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। সেই পোস্টকে কেন্দ্র করে এবার বিপক্ষে মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।

এর আগে সোহেল তাজ এক ফেসবুক পোস্টে লিখেন, ‘একজন সেলিব্রেটির কাছ থেকে এরকম অশোভন আচরণ কাম্য নয়- আমাদের ছেলে মেয়েদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে......।’

তিনি আরও লেখেন,‘হাতে আজেবাজে কথা লিখে রাত বিরাতে ঘুরে বেরিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়া নারী জাতিকে অবমাননা করা ছাড়া আর কিছু না- নারী পুরুষ যেই হোক না কেন এই ধরণের আচরণ সমাজকে নেতিবাচক ভাবে প্রভাবিত করে।’

সোহেল তাজের এ বক্তব্যের বিপক্ষে আসিফ নজরুল এক স্ট্যাটাসে লিখেছেন, ‘পরীমনি সিগারেট খাচ্ছে বা আপত্তিকর কথা বলছে সেটি নিয়ে সোহেল তাজকে সমালোচনামুখর দেখলাম। এটি উনি করতেই পারেন। কিন্তু যারা দেশই গিলে খাচ্ছে বা ক্ষমতায় থাকার সুযোগে আরো বহুগুন অশালীন কথা বলছে তাদের বিরুদ্ধে সমালোচনা নেই কেন উনার? সোহেল তাজ, আপনি মহান নেতা তাজউদ্দিন সাহেবের পুত্র। পরীমনি না, আরো বড় ক্যানভাসের দিকে তাকান। নিজের শরীর শুধু না, দেশ গড়ার চিন্তা করেন।’

তবে অধ্যাপক আসিফ নজরুলের এই স্ট্যাটাসের পক্ষে-বিপক্ষেও মন্তব্য করেছেন অনেকেই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা