চাকরি চাইলেন সেই নাসির উদ্দিন আহমেদ

সময় ট্রিবিউন | ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক পরিচালক নাসির উদ্দিন আহমেদ-ফাইল ছবি

প্রায় দেড় বছর বেকার বসে থাকা উল্লেখ করে নিজের জন্য একটা চাইলেন চাকরি ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক পরিচালক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দিন আহমেদ।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি স্ট্যাটাস দিয়ে এই আবেদন জানান। তার দেয়া স্ট্যাটাস রীতিমত ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়ায়।

নাসির উদ্দিন লিখেছেন, ‘প্রিয় ও শ্রদ্ধাভাজন শুভাকাঙ্ক্ষী। আজ এক বছর দুই মাস ঘরে বসা। এল পি আর শেষ। সংসার ও নিজকে কর্মক্ষম রাখতে কিছু করা প্রয়োজন। নিজের ভবিষ্যৎ চিন্তা করিনি। হালাল ও হারামের সংমিশ্রণে এ জীবন। মেডিকেল ও নন মেডিকেল যেকোনো সেক্টরে কোনো নিবেদিত ও সৎ ব্যক্তি হিসেবে বিবেচনায় নিয়ে কোনো প্রতিষ্ঠান আমাকে বাংলাদেশের যেকোনো স্থানে চাকরির সুযোগ দিলে কৃতজ্ঞ থাকব।’

২০১৫ সালের ১ নভেম্বর মমেক হাসপাতালের পরিচালক হিসেবে যোগদান করেন নাসির উদ্দিন আহমদ। এ সময় হাসপাতালের ব্যাপক উন্নয়ন হয়। এতে নগরীর বেসরকারি হাসপাতালগুলো রোগীশূন্য হয়ে পড়ায় ষড়যন্ত্রে লিপ্ত হয় মালিকরা। ২০১৭ সালের শেষের দিকে তার বদলির আদেশ আসে। বদলির আদেশের খবরে ক্ষোভে ফেটে পড়ে ময়মনসিংহবাসী। বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে তারা মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

সাধারণ মানুষের আন্দোলনের প্রেক্ষিতে ২০১৭ সালের ১৯ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ব্রিগেডিয়ার জেনারেল নাসিরের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়। এরপর ১৬ আগস্ট বদলি প্রত্যাহার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আবারও স্বপদে বহাল থাকেন ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন। পরে ২০২০ সালে অবসরে যান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা