অসহায় মেয়েটিকে জ্যান্ত কবর দিয়ে দিচ্ছে: তাসলিমা

সময় ট্রিবিউন | ১২ আগষ্ট ২০২১, ০৫:৪৫

ছবিঃ সংগৃহীত

পরীমণিকে ‌ অসহায় বলে আখ্যা দিয়ে জ্যান্ত কবর দেওয়ার অভিযোগ তুলেছেন তসলিমা নাসরিন।

আলোচিত পরীমণি ইস্যু নিয়ে নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন সামাজিক যোগাযোগ মাধ্যম ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘পরীমণির বাড়ি থেকে নাকি ১২০টি খালি বোতল জব্দ করেছে পুলিশ। কী করবে এই খালি বোতলগুলো দিয়ে, আমি সেটাই ভাবছি। সের দরে বিক্রি করবে, নাকি পুরোনো বোতলে নতুন মদ ঢেলে খাবে। বোতলগুলো নাকি স্ক্যান করতে ল্যাবে পাঠানো হয়েছে পরীমণির আঙুলের বা ঠোঁটের বা অন্য কোনও অঙ্গের কোনও দাগ পাওয়া যায় কিনা দেখতে।

বাংলাদেশের মতো চরম সভ্য দেশে ক্রিমিনালের এতই অভাব, দুর্নীতির এতই অভাব, লুটপাট ধর্ষণ আর খুন খারাবির এতই অভাব যে একটি অল্প বয়সী শিল্পীকে সবচেয়ে ভয়ংকর ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তার ক্রাইম কী? তার বাড়িতে পার্টি হতো, সে মদ খেত, সে গরিব থেকে ধনী হয়েছে, কিছু লোকের সঙ্গে তার পরিচয় ছিল, কেউ তার প্রেমে পড়েছিল, কেউ তাকে গাড়ি গিফট করেছে (অবশ্য এক দিনের জন্য যে গাড়িটি সে শো রুমে থেকে এনেছিল টেস্ট ড্রাইভিং এর জন্য, টাকা দিতে অক্ষম বলে সেটি শো রুম ফেরত নিয়ে গেছে)।

ধর ধর মার মার শুরু হয়ে গেছে। অসহায় মেয়েটিকে জ্যান্ত কবর দিয়ে দিচ্ছে দেশের তাবড় তাবড় মহাপুরুষেরা। ক্রিমিনাল জেলে। জয় বাংলা জয় বঙ্গবন্ধুর সুজলা সুফলা দেশ, যে দেশের মতো আর একটিও দেশ কোথাও খুঁজে পাবে নাকো কেউ, এখন ক্রাইমহীন চলবে।’

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা