আওয়ামী লীগের কর্মসূচিতে ওসির স্লোগান (ভিডিও)

সময় ট্রিবিউন | ৬ আগষ্ট ২০২১, ০০:৫১

শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে শরীয়তপুরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দেয়া দলীয় স্লোগানের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে-ছবি: ভিডিও

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেয়া দলীয় স্লোগানের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, শরীয়তপুরের সদর উপজেলা আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন দলীয় স্লোগান দিচ্ছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে বুধবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলা আওয়ামী লীগ এই কর্মসূচির আয়োজন করেছিল।

শরীয়তপুর শহরের চৌরঙ্গি মোড়ে ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলনের সঙ্গে কেক কাটা হয়। এই কর্মসূচির ২৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ এখন ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে।

ভিডিওতে ওসি আক্তার হোসেনকে টি-শার্ট পরিহিত অবস্থায় মোমবাতি হাতে দলীয় স্লোগান দিতে দেখা যাচ্ছে। ওসি স্লোগান দিচ্ছেন, 'শুভ শুভ শুভ দিন, শেখ কামালের জন্মদিন; জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; আমরা সবাই মুজিব সেনা, ভয় করিনা বুলেট বোমা।' স্লোগানের সঙ্গে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও আওয়ামী লীগের নেতারা কণ্ঠ মেলাচ্ছেন।

স্থানীয় সূত্রগুলো জানায়, শেখ কামালের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা আওয়ামী লীগ। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি ইকবাল হোসেন অপু। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলার সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, শেখ কামালের জন্মদিনের অনুষ্ঠানে পালং মডেল থানার পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল। কিন্তু হঠাৎ করে শ্লোগান ধরে ওসি আক্তার হোসেন আমাদের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন। ওসি এক সময় ছাত্রলীগ করতেন।

এবিষয়ে নাম প্রকাশ না করা শর্তে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে স্লোগান দিয়ে ওসি সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ লঙ্ঘন করেছেন। এই আইন অনুযায়ী সরকারি কর্মচারীরা প্রকাশ্য এমন কর্মকাণ্ডে জড়াতে পারেন না। পালং মডেল থানার ওসি পুলিশ বাহিনীকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি ঢাকা রেঞ্জের ডিআইজিকে জানানো হবে।

জানতে চাইলে ওসি আক্তার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, আমি ছাত্রলীগ করতাম। কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের একজন দলীয় কর্মী ছিলাম। আওয়ামী লীগের নেতাদের অনুরোধে ও আবেগের কারণে স্লোগান দিয়েছি। এতে কোন বিধি ভঙ্গ হয়েছে বলে মনে করছি না।

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচিতে ওসির স্লোগানের ভিডিও দেখুন এখানে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা