সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি

সময় ট্রিবিউন | ২১ নভেম্বর ২০২৬, ২২:৩৩

ছবি - সংগৃহীত

বাংলাদেশ পুলিশের জনবল ও সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজন করেছে সরকার। এর মধ্যে চার হাজার এসআই (নিরস্ত্র) এবং ১০ হাজার কনস্টেবল পদ রয়েছে। এসব পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৫ নভেম্বর এ-সংক্রান্ত পৃথক মঞ্জুরি আদেশ জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে জারি করা আদেশে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোতে চার হাজার এসআই (নিরস্ত্র) পদ সৃজন করা হয়েছে। এসব পদ দশম গ্রেডের। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী এ পদের বেতন ৩২ হাজার ২০০ থেকে ৭৭ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোর বিপরীতে ১০ হাজার কনস্টেবল পদ সৃজন করা হয়েছে। এসব পদ ১৭তম গ্রেডের। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী কনস্টেবল পদের বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা।

এসআই পদে নিয়োগের ক্ষেত্রে ‘পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল, ১৯৪৩’ অনুসরণ করতে হবে। আর কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে একই বিধিমালার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের ৭ মে জারি করা স্মারক অনুযায়ী এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে।

মঞ্জুরি আদেশে বলা হয়েছে, নতুন পদগুলোর বেতন-ভাতাসহ সংশ্লিষ্ট ব্যয় পুলিশের বাজেটের নির্ধারিত খাত থেকে নির্বাহ করা হবে। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ আরোপিত শর্ত যথাযথভাবে অনুসরণ করতে হবে।

আদেশ দুটি জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট শাখার সম্মতি ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর জারি করা হয়েছে। ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ এতে স্বাক্ষর করেন।

পরবর্তী সময়ে ১৭ নভেম্বর অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখা-৫ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের অনুলিপি পাঠানো হয়। এতে পুলিশ মহাপরিদর্শকসহ স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর