রোজিনা ইস্যুতে ফেসবুকে হানিফের স্ট্যাটাস ভাইরাল

সময় ট্রিবিউন | ১৯ মে ২০২১, ০৫:০৮

ছবি: ফেসবুক

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় স্বার্থান্বেষী আমলা ও কর্মকর্তাদের দ্বারা চরম হেনস্তার শিকার হন। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানো হয়। আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রতিবাদে ঢাকা তো বটেই সারাদেশে গণমাধ্যমকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।

এরইমধ্যে সরকারের তরফ থেকে রোজিনা ইসলামের পাশে দাঁড়াতে দেখা যায়নি কাউকে। এমনকি স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য সাংবাদিক রোজিনা ইসলাম চুরি করেছেন।

এমন অবস্থায় সাংবাদিকদের পক্ষে কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুউল আলম হানিফ।

তিনি তাঁর ফেসবুক আইডিতে তিনি লিখেন, “সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে নয় বরং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দেশ ও জাতি উপকৃত হবে”। তাঁর এমন মন্তব্যে সাংবাদিক মহলে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। এরইমধ্যে তার এমন স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরালও হয়েছে।

এ জন্য অবশ্য তাঁর ওই স্ট্যাটাসে ধন্যবাদ জানিয়ে জবাব দিয়েছেন অসংখ্য অনুসারীরা।

অঞ্জন রায় নামে লিখেছেন, মাহবুবউল আলম হানিফ ভাই, শতভাগ একমত আপনার বক্তব্যের সাথে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর