জয় বাংলা পোস্টে হা হা রিঅ্যাক্ট দিলে ব্লকড করবেন মোস্তফা জব্বার

সময় ট্রিবিউন | ১ ফেব্রুয়ারী ২০২২, ২৩:৩৬

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার-ফাইল ছবি

‘জয় বাংলা’ কিংবা বাংলাদেশের অগ্রগতির কথা থাকে এমন কোনো পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেয়া হলে তাদেরকে ব্লক করবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

সোমবার (৩১ জানুয়ারি) মন্ত্রীর ভেরিফাইড ফেসবুক থেকে একটি স্ট্যাটাস দেন।

মন্ত্রী ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে নানান বিষয় নিয়ে নিয়মিত পোস্ট করেন। এবার তিনি তার এক ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্টকারীদের বিরুদ্ধে দিলেন কঠোর সতর্কবার্তা।

তিনি লেখেন, আমার কোনো পোস্টে জয় বাংলা বা বাংলাদেশের অগ্রগতির কথা থাকলেই কিছু লোক হা হা রিঅ্যাকশন প্রদান করেন। আমি বুঝতে পারি তারা জয় বাংলা শ্লোগান বা দেশটার সামনে যাওয়া পছন্দ করেন না।

তিনি আরও লেখেন, আমার বন্ধু তালিকায় যারা আছেন তাদের দু-একজন এমন কাজ করেছেন ও ব্লকড হয়েছেন। ভবিষ্যতেও এমন কাজ করলে ব্লকড হবেন। যারা অনুসারী তাদেরকেও সতর্ক করছি যে এই ধরনের আচরণ অন্তত আমার দেয়ালে (ফেসবুক ওয়ালে) করবেন না। আমাকে পছন্দ না হলে সরে যান। কেউ আপনাকে ডেকেও আনেনি বা আসতে বাধ্যও করেনি। আমি আমার নীতিতে অটল আছি এবং থাকবো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা