‘আব্বা আপনাকে আমি অনেক ভালোবাসি, এখনো অনেক মিস করি’

সময় ট্রিবিউন | ২৯ জানুয়ারী ২০২২, ০৩:১৭

পুলিশের অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম-ফাইল ছবি

মো. মনিরুল ইসলাম:

একটু বড় হওয়ার পর আমার বাবা কখনো আমাকে বুকে জড়িয়ে ধরেননি, বলেননি তিনি আমাকে ভালোবাসেন, মিস করেন। আমারও কখনো বলা হয়নি যে আমি তাকে ভালোবাসি, মিস করি।

ছুটি শেষে যখন বাড়ি থেকে বিদায় নিতাম, অসুস্থ শরীরে বাবা গাড়ির পাশে দাঁড়াতেন। তার চোখ ছলছল করত, কিন্তু মুখে কিছু বলতেন না। বাবা-ছেলের মধ্যে ভাষার ব্যবহার কম থাকলেও তার ভাষা আমি ঠিক বুঝতাম, আমার ভাষাও তিনি বুঝতেন বলেই মনে হয়।

২০০৯ এর ২৮ জানুয়ারি রাতে বাবা বক্ষব্যাধি হাসপাতালে আর আমি নীলফামারীতে। সেই রাতে টেলিফোনে বাবার কাছে আমার শেষ প্রশ্ন ছিল, ‘আব্বা কষ্ট হচ্ছে?’ বাবা জবাব দেওয়ার চেষ্টা করেছেন, পারেননি। আমাদের ছেড়ে চলে গেছেন।

গত মাসে বাবার কবরের পাশেই মাকে রাখার জন্য যখন কবরে নামলাম তখন মনে হলো বাবা হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলছেন, ‘আইছো?’

সেদিনও আমার বলা হয় নি, ‘আব্বা আপনাকে আমি অনেক ভালোবাসি, এখনো অনেক মিস করি।’

লেখক: পুলিশের অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম (ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত)

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর