সিয়াম বাবা হচ্ছেন শুনে যা বললেন পরীমনি

সময় ট্রিবিউন | ২৭ ডিসেম্বর ২০২১, ০৮:৩৭

পরীমনি ও সিয়াম-ফাইল ছবি

চিত্রনায়ক সিয়াম আহমেদ বাবা হতে চলেছেন। সিয়ামের বাবা হওয়ার খুশিতে আনন্দে মেতেছেন চিত্রনায়িকা পরীমনি, হয়েছেন ভীষণ এক্সাইটেড।

রোববার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নায়িকা নিজেই অনুভূতি প্রকাশ করেছেন।

সিয়ামের পোস্টটি শেয়ার করে পরীমনি লিখেছেন, বাজি ফাটাবো আমি, বাজি বাজি বাজিইইই। এর সঙ্গে এক্সাইটেড অনুভূতির কথাও জানিয়েছেন তিনি।

এর আগে গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি উক্তি শেয়ার করে সিয়াম নিজেই বাবা হওয়ার সুখবরটি তার ভক্তদেরকে জানান।

ফেসবুকে সিয়াম লিখেছেন, দশটি ছোট আঙুল, দশটি ছোট খেলনা, ভালোবাসা এবং আশির্বাদে আমাদের পরিবার বেড়ে উঠছে, বিশুদ্ধ আত্মা, খুব মিষ্টি আর নতুন, একটি ছোট্ট জীবন, একটি স্বপ্ন সত্যি হয়ে আসছে। সেই সঙ্গে ‘আলহামদুলিল্লাহ’ লিখে জানালেন স্রষ্টার প্রশংসাও।

দীর্ঘ ১০ বছরের প্রেমের পর ২০১৮ সালের ১৬ ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে জমকালো আয়োজনে বিয়ে করেন সিয়াম ও অবন্তী। এরপর থেকে সুখে আছেন তারা। 

২০১৮ সালে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ সিনেমার মধ্য দিয়ে সিয়ামের বড় পর্দায় অভিষেক ঘটে। শুক্রবার (২৪ ডিসেম্বর) মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। এছাড়া আগামী ৭ জানুয়ারি তার আরেকটি সিনেমা ‘শান’ মুক্তি পেতে যাচ্ছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব