অ্যাম্বুলেন্স সংকট: স্ত্রীর লাশ বাইকে নিয়ে শ্মশানে চললেন স্বামী

সময় ট্রিবিউন | ২৮ এপ্রিল ২০২১, ১৮:৩৭

ছবি: ইন্টারনেট

করোনা মহামারির মুখে নানান ধরনের সংকট সৃষ্টি হয়েছে ভারতে। এবার অ্যাম্বুলেন্স সংকটের জন্য আরো একটি মর্মান্তিক চিত্র দেখলো দেশটির বাসিন্দারা। অ্যাম্বুলেন্স না পেয়ে এক নারীর লাশ মোটরসাইকেলে বসিয়ে শ্মশানে চলেছেন স্বামী ও সন্তান।

ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় অবতারণা হয় এই হৃদয়বিদারক দৃশ্যের।জানা গেছে, ওই নারীর বয়স ৫০। গত কয়েকদিন ধরে তার করোনার উপসর্গ ছিল। করোনা পরীক্ষার পর রিপোর্টের জন্য অপেক্ষা করছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা যান তিনি।

এরপর লাশ বাড়িতে নিতে গিয়ে তৈরি হয় নতুন সংকট। করোনা পরিস্থিতির মধ্যে অ্যাম্বুলেন্স যেন এক সোনার হরিণ। সেই সোনার হরিণ মেলাতে ব্যর্থ হয়ে মৃত স্ত্রীকে মাঝে ও পেছনে ছেলেকে বসিয়ে গ্রামের শ্মশানে পৌঁছান ওই নারীর স্বামী।

অন্ধ্রপ্রদেশে করোনার বিস্তার মারাত্মক আকার ধারণ করেছে। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৪৩ হাজার ৪৪১। এ পর্যন্ত মারা গেছেন ৭ হাজার ৭৩৬ জন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অল্লা কালি কৃষ্ণা জানান, রাজ্যে প্রতিদিন ৩৯০ টন অক্সিজেন প্রয়োজন। কিন্তু ৩৬০ টন পাচ্ছি। কেন্দ্রকে অনুরোধ করেছি অক্সিজেনের জোগান বাড়াতে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের