ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন

সময় ট্রিবিউন | ৩০ এপ্রিল ২০২৬, ২১:২৪

ছবি - সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবার সামরিক পদক্ষেপ গ্রহণ করে, তবে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং তা বৈশ্বিক পর্যায়ে গুরুতর সংকট সৃষ্টি করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এই মন্তব্য করেন।

ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ মস্কোতে এক ব্রিফিংয়ে জানান, প্রায় দেড় ঘণ্টাব্যাপী ওই আলোচনায় ইরানকে ঘিরে উত্তেজনাসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু উঠে আসে। সেখানে পুতিন উল্লেখ করেন, নতুন করে সামরিক অভিযান শুরু হলে তা শুধু ইরান বা তার আশপাশের অঞ্চলেই নয়, বরং পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ক্ষতিকর হতে পারে।

উশাকভ আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগে রাশিয়া সহযোগিতা করতে প্রস্তুত। পাশাপাশি, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে সঠিক পদক্ষেপ হিসেবে দেখছেন পুতিন, যা পরিস্থিতি শান্ত করতে এবং আলোচনার পথ খুলে দিতে সহায়ক হতে পারে।

অন্যদিকে, ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে তাঁর আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে তিনি উল্লেখ করেন, ওই কথোপকথনে ইরান ইস্যুর তুলনায় ইউক্রেন সংক্রান্ত যুদ্ধ বেশি গুরুত্ব পেয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের