সেতু থেকে নদীতে পড়ে ২৩ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৫ ডিসেম্বর ২০২১, ২৩:১৫

ছবিঃ সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলীয় এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় যাত্রীবাহী ওই বাসটি সেতু থেকে বন্যাকবলিত নদীতে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। শনিবার (৪ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও সংবাদমাধ্যম আলজাজিরা।

কেনিয়ার কিতুই শহরের গভর্নর চ্যারিটি এনগিলু শনিবার সাংবাদিকদের বলেন, ‘শনিবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ২৩ জনের বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসের ভেতরে এখনও আরও মরদেহ রয়েছে।’

রোববার সকালে বাকি মৃতদেহগুলো উদ্ধারের চেষ্টা চালানো হবে বলেও জানান তিনি। এছাড়া টুইটারে দেওয়া এক বার্তায় এনগিলু জানিয়েছেন, কেনিয়া রেডক্রস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সম্ভব সবরকম ভাবে তল্লাশি চালাচ্ছেন এবং বাসটির যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

কিতুই শহরের এই গভর্নর আরও বলেন, এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চার জন শিশু। তবে দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতজন আরোহী ছিলেন তা এখনও পরিষ্কার নয়।

আলজাজিরা জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ওই বাসটির হতাহত যাত্রীদের সকলেই কেনিয়ার মিওয়াঙ্গি ক্যাথলিক চার্চের গায়ক দলের সদস্য। শনিবার সকালে তাদের এক পুরুষ সহকর্মীর বিয়েতে অংশ নিতে বাসে করে অনুষ্ঠানস্থলে যাচ্ছিলেন। পরে সকাল ১১টার দিকে কিতুই শহরের পাশে একটি সেতু থেকে বাসটি নদীতে পড়ে যায়। বন্যার পানির কারণে নদীতে স্রোত বেশি ছিল এবং এতেই এই প্রাণহানির ঘটনা ঘটে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা