প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী পেতে যাচ্ছে জার্মানি

সময় ট্রিবিউন | ২৬ নভেম্বর ২০২১, ২৩:৪৭

গ্রিন পার্টির কো-লিডার আনালিনা-ছবি: রয়টার্স

এই প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী পেতে যাচ্ছে জার্মানি। দেশটির গ্রিন পার্টির কো-লিডার আনালিনা বেয়ারবক নতুন সরকারের এই পদে বসবেন। গতকাল বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা এসব বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জার্মানিতে সরকার গঠনে জোট করেছে সোশ্যাল ডেমোক্র্যাট এসপিডি, উদারপন্থী এফডিপি ও গ্রিন পার্টি। এই জোট সরকারের যাত্রা শুরু হবে আগামী মাসে। এর আগে গ্রিন পার্টি ঘোষণা দিল, ৪০ বছর বয়সী আনালিনা পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। তিনি ক্রীড়াবিদ ছিলেন।

জার্মানির পররাষ্ট্রনীতি কী হবে ক্ষমতা গ্রহণের আগে তা নিয়ে ইঙ্গিত দিয়েছেন আনালিনা।

তিনি বলেছেন, রাশিয়া ও চীনের বিষয়ে দৃঢ় অবস্থান নেবেন। এ ছাড়া মানবাধিকার ও আইনের শাসনের বিষয়েও দৃঢ় অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

নতুন সরকার প্রসঙ্গে গ্রিন পার্টির ম্যানেজার মাইকেল কেলনার এক বিবৃতিতে বলেন, ‘সুপার মিনিস্ট্রি’ হিসেবে পরিচিত অর্থ, জ্বালানি ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান হবেন আনালিনা। মাইকেল কেলনার নিজে হবেন ভাইস চ্যান্সেলর।

গত সেপ্টেম্বরের নির্বাচনে বর্তমান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের বিরুদ্ধে লড়াই করেছিলেন আনালিনা। কিন্তু হেরে গেছেন তিনি। এ ছাড়া তাঁর দল ভোট পেয়েছে ১৫ শতাংশ। তবে এই ভোটের মাধ্যমে প্রায় ১৬ বছর পর আবার ক্ষমতায় ফিরছে দলটি। জোটে থাকা এপিডির নেতা ওলাফ শলৎজ চ্যান্সেলর হচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা