আফগানিস্তানকে ২ কোটি ৮০ লাখ ডলার দেবে পাকিস্তান

সময় ট্রিবিউন | ২৪ নভেম্বর ২০২১, ০৩:৩৩

ছবিঃ সংগৃহীত

যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানকে চিকিৎসা, খাদ্য ও অন্যান্য মানবিক চাহিদা মেটাতে দুই কোটি ৮০ লাখ ডলারের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

মঙ্গলবার (২৩ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির সেনাপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে হওয়া এক বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খান এই নির্দেশ দেন। 

নির্দেশনায় আফগানিস্তানে পাঁচ বিলিয়ন পাকিস্তানি রুপি অর্থাৎ দুই কোটি ৮০ লাখ মার্কিন ডলারের মানবিক সহায়তার কথা বলেন তিনি। একইসাথে পাকিস্তান দিয়ে ভারতীয় খাদ্য সহায়তা আফগানিস্তানে পরিবহনেরও অনুমোদন দিয়েছেন তিনি।

এর মধ্যে ৫০ হাজার টন গম, জরুরি চিকিৎসা সরঞ্জাম, শীত নিবারণ সামগ্রী ও অন্যান্য সহায়তার উল্লেখ রয়েছে। এছাড়া আফগানিস্তানে পণ্য রপ্তানির ওপর শুল্ক কমিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। বৈঠক শেষে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা