এবার আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন সৌরভ

সময় ট্রিবিউন | ১৮ নভেম্বর ২০২১, ০৩:৪৭

ছবিঃ সংগৃহীত

তিন বছর মেয়াদে তিনবারে মোট ৯ বছর দায়িত্ব পালন করেছেন অনিল কুম্বলে। আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদ থেকে অবশেষে সম্প্রতি সরে দাঁড়ানোর ঘোষণা দেন ভারতের সাবেক এই ক্রিকেটার। কুম্বলের জায়গায় আইসিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে তারই সাবেক সতীর্থ, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে।

বুধবার (১৭ নভেম্বর) আইসিসির পক্ষ থেকে সৌরভের নতুন দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়।

আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে এক বিবৃতিতে বলেছেন, ‘সৌরভকে আইসিসির ক্রিকেট কমিটিতে দেখে আমি খুব খুশি। সে (সৌরভ) বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম। ক্রিকেটীয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রশাসক হিসেবেও সে এই পদে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি মনে করি।'

এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ার অন্যতম ব্যস্ত মানুষ সৌরভ গাঙ্গুলি। বিসিসিআইয়ের সভাপতি পদে তো আছেনই, এবার তাকে নিয়োগ দেয়া হলো আইসিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগটিতে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের