আফগানিস্তানে নারীদের বিক্ষোভ

সময় ট্রিবিউন | ২৮ অক্টোবর ২০২১, ০০:৫৩

ছবিঃ সংগৃহীত

আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানের পর থেকেই দেশটিতে দেশটির নারীদের স্কুলে যেতে দেওয়া হচ্ছে না, যেতে দেওয়া হচ্ছে না কাজ করতে। একই সঙ্গে নারীদের অধিকার চর্চার জায়গা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) এসবের প্রতিবাদে কাবুলে বিক্ষোভ করেছেন নারীরা। বিক্ষোভে অংশ নেওয়া নারীরা ধীরে ধীরে তাদের অধিকার চর্চার ক্ষেত্র সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ করেন। একই সঙ্গে আফগানিস্তান নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলোর নীরবতার সমালোচনা করেন তারা।

তাদের দাবি, দুই মাসের বেশি সময় পার হলেও ইসলামিক আমিরাত মেয়েদের স্কুলে ফেরা ও নারীদের কাজে যোগ দেওয়ার বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।

বেশ কয়েকজন নারী অধিকারকর্মী বলেন, শরিয়া আইন অনুযায়ী নারীদের জ্ঞানার্জন ও কাজ করার অধিকার রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে চুপ না থাকার আবেদন জানানো হচ্ছে।

নারী অধিকারকর্মী জারাক ইয়াফতালি বলেন, যদি আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে আলোচনা করে এবং ব্যবস্থা নেয়, তবে নারীদের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হতে পারে।

অব্যাহত বিক্ষোভের মধ্যে ইসলামিক আমিরাত বলছে, তারা শরিয়া আইনের মধ্যে নারীদের পড়াশোনা ও কাজের সুযোগ দেবে। তবে নারীদের এদিনের বিক্ষোভের বিষয়ে সরকারের মন্তব্য জানতে পারেনি টোলো নিউজ।

 

সূত্র: টোলো নিউজ



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা