ভারতের টিকাকরণ অভিযান পুরোটাই বিজ্ঞান নির্ভর

সময় ট্রিবিউন | ২২ অক্টোবর ২০২১, ১৮:৫৪

ছবিঃ সংগৃহীত

ভারতের টিকাকরণ অভিযান পুরোটাই বিজ্ঞান নির্ভর। ভারতের গোটা টিকাকরণ অভিযান বিজ্ঞান নির্ভর এবং বিজ্ঞান দ্বারা চালিত। টিকাকরণের শুরু থেকে শেষ পর্যন্ত সবক্ষেত্রেই বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে এগনো হয়েছে। ভ্যাকসিন উৎপাদন থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় টিকা পৌঁছে দেওয়ার পুরোটাই বিজ্ঞান নির্ভর প্রযুক্তি এবং অভিনব উদ্ভাবনী ব্যবস্থাকে কাজে লাগিয়ে করা হয়েছে। 

শুক্রবার (২২ অক্টোবর) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব কথা বলেন।

নরেন্দ্র মোদি বলেন, একশো কোটি মানুষকে টিকা দিয়ে ভারত গোটা বিশ্বের সামনে নিজের ক্ষমতা দেখিয়ে দিয়েছে ভারত। টিকাকরণের প্রভাবে দেশের অর্থনীতিতেও চাঙ্গা করেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। অনেকেই আশা করেছিলেন এ দিন হয়তো শিশুদের টিকাকরণ নিয়ে কোনও ঘোষণা করতে পারেন নরেন্দ্র মোদি, কিন্তু সেরকম কোনও কথা বলেননি তিনি।

ভারত প্রধানমন্ত্রী বলেন, এই সাফল্যের নেপথ্যে একশো তিরিশ কোটি ভারতীয়ের শক্তি রয়েছে। তাই এই সাফল্য ভারতের সাফল্য, প্রত্যেক দেশবাসীর সাফল্য। এই জন্য প্রত্যেক নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাই। একশো কোটি টিকার ডোজ শুধু পরিসংখ্যান নয়, দেশের ক্ষমতার প্রতিচ্ছবি, নতুন ভারতের ছবি। যে ভারত কঠিন লক্ষ্য পূরণ করতে পারে, সংকল্প পূরণ করতে কঠিন পরিশ্রম করতে পারে।

তিনি বলেন, একশো বছরের সবথেকে বড় অতিমারি যখন এসেছিল, তখন ভারত এত বড় মহামারির সঙ্গে লড়াই করতে পারবে কি না, বিদেশ থেকে ভ্যাকসিন কেনার টাকা জোগাড় করতে পারবে কি না, ভারতীয়রা টিকা পাবেন কি না? কিন্তু আজ একশো কোটি টিকাকরণে সব প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে।

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা