হামলার পর কঠোর বাংলাদেশ সরকার : ভারত

সময় ট্রিবিউন | ১৬ অক্টোবর ২০২১, ০৪:১২

ছবিঃ সংগৃহীত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাংলাদেশের সাম্প্রতিক কুমিল্লার ঘটনায় ভারত জানায়, কুমিল্লা, চাঁদপুরসহ কয়েকটি জেলায় পূজামণ্ডপ ও মন্দিরে সাম্প্রদায়িক হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার দৃঢ় ভূমিকা নিয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভারতের রাজধানী দিল্লিতে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশে ধর্মীয় উৎসবে হামলা নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার কিছু উদ্বেগজনক খবর আমরা দেখেছি।’

‘আমরা দেখেছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ বাংলাদেশ সরকার দ্রুত কিছু পদক্ষেপ নিয়েছে।’

হামলার ঘটনার পরও দুর্গাপূজা উৎসব অব্যাহত রাখতে বাংলাদেশের সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সহায়তার কথাও তুলে ধরেছেন অরিন্দম বাগচি।

এ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা আরও জানতে পেরেছি, বাংলাদেশ সরকার আইনশৃঙ্খলা, বাহিনী ও জনগণের সহায়তায় দুর্গাপূজার চলমান উৎসব উদযাপন অব্যাহত রয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের