বাংলাদেশ সীমান্তে বিএসএফের ক্ষমতা বাড়াল ভারত

সময় ট্রিবিউন | ১৪ অক্টোবর ২০২১, ২৩:২৬

ছবিঃ সংগৃহীত

পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, এমন তিন রাজ্যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র ক্ষমতা বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। 

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, ভারতের পাঞ্জাব, আসাম ও পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডে ৫০ কিলোমিটার পর্যন্ত এলাকায় গ্রেফতার, তল্লাশি এবং বাজেয়াপ্ত করার কাজ করতে পারবে বিএসএফ।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের এই সিদ্ধান্তে ভারতে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নী কেন্দ্রীয় সরকারের নতুন এই নির্দেশনায় আপত্তি জানিয়ে ইতোমধ্যেই টুইট করেছেন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের নিন্দা করেছেন তিনি। এছাড়া বিএসএফের ক্ষমতা বাড়ানোর এই সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যায়িত করে সেটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি।

নির্দেশনায় বলা হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত (ভারত-পাকিস্তান, ভারত-বাংলাদেশ) থেকে ভারতীয় ভূখণ্ডের ৫০ কিলোমিটার পর্যন্ত এলাকায় বিএসএফ’কে এই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। আগে এই সীমা ছিল ১৫ কিলোমিটার পর্যন্ত। এ ছাড়া নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মনিপুর ও লাদাখেও তল্লাশি এবং গ্রেফতার করতে পারবে বিএসএফ।

তবে কিছু স্থানে বিএসএফের ক্ষমতা কমানো হয়েছে। পাকিস্তান-ভারত সীমান্তবর্তী গুজরাটে এত দিন বিএসএফের আওতায় ছিল আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের ৮০ কিলোমিটার এলাকা। নতুন নিয়মে তা কমিয়ে ৫০ কিলোমিটার করা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, জাতীয় নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে সীমান্ত সংলগ্ন স্পর্শকাতর রাজ্যগুলোতে ‘বেআইনি কার্যকলাপ’ রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য মোদি সরকারের এই যুক্ত মানতে নারাজ বিরোধীরা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের