মোদির জন্য কেউ নিঃশ্বাস নিতে পারছে না: নুসরাত

সময় ট্রিবিউন | ২৩ এপ্রিল ২০২১, ২১:৩২

ছবিঃ সংগৃহীত

নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। ভিডিওতে অক্সিজেনের অভাবে রোগীর আর্তনাদ আর স্বজনদের হাহাকার দেখা গেছে।

ভিডিওটি শেয়ার করে নুসরাত জানান, ভিডিওটি দেখে কেঁদে ফেলেছিলেন তিনি। তবে এর জন্য দোষারোপ করলেন দেশের প্রধানমন্ত্রীকে। নুসরাত মনে করন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বাইরে অক্সিজেন রপ্তানি করছেন বলেই আজ এই অবস্থা।

পোস্টে নুসরাত লিখেছেন, ‘আজ আমরা নিঃশ্বাস নিতে পারছি না কারণ নরেন্দ্র মোদি তখন দেশের বাইরে অক্সিজেন রপ্তানি করছে যখন দেশের মানুষ নিঃশ্বাস নিতে চাইছে।’ নিচে বড় বড় অক্ষরে লেখা, ‘এটা পাপ’!

সারাদেশে অক্সিজেনের ঘাটতি নিয়ে প্রতিবাদে সোচ্চার নাগরিকরা। ঠিক এ সময় নুসরাত একহাত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীকে। নেটিজেনদের একাংশও গলা মিলিয়েছেন এ প্রতিবাদে। হ্যাশট্যাগ দিয়ে লেখা শুরু করেছেন, ‘উই কান্ট ব্রেদ।’।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের