ঘুষ নেওয়ায় আটক ভারতীয় কোচ

সময় ট্রিবিউন | ৯ অক্টোবর ২০২১, ১৮:৪৫

ছবিঃ সংগৃহীত

ঘুষ নেওয়ার অভিযোগে আটক হয়েছেন ভারতীয় কোচ কুলবীর রাওয়াত। আইপিএল ও স্থানীয় ক্রিকেটে সুযোগ করে দেওয়ার আশ্বাসে রাজ্য ক্রিকেটারসহ একাধিক ব্যক্তির কাছ থেকে ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

অভিযোগের পর আটক হয়েছেন রাওয়াত, জেরার মুখে তিনি বলেছেন বিকাশ প্রধান নামে এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যিনি সিকিম ক্রিকেট সংস্থার নির্বাচক। বিকাশকে নোটিশ পাঠিয়ে তদন্তে যোগ দেওয়ার নির্দেশ দিতে পারেন তদন্তকারীরা।

তদন্তকারীরা বলছেন, কুলবীর রাওয়ত এবং আশুতোষ বোরা নামে এক ব্যক্তির বার্তা চালাচালির খোঁজ পেয়েছেন তারা। সেই সূত্র ধরেই কর্তাদের এ ধরনের কাজের সন্ধানে এগুতে থাকে তদন্তকারীরা। জানা গেছে, উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার সহসভাপতি মাহিম বার্মা, নির্বাচক আকরাম খান এবং উত্তরাখন্ড ক্রিকেট সংস্থার সিইও আমান এই চক্রের সঙ্গে যুক্ত। রাওয়াত জানিয়েছেন, উত্তরপ্রদেশ এবং উত্তরাখন্ডের ক্রিকেটারদের নির্বাচনে একাধিকবার জড়িত ছিলেন তিনি।

এরই মধ্যে পুলিশও রাওয়াতকে তদন্তে সক্রীয়ভাবে অংশ নিতে বলেছে। না হলে হিতে বিপরীত অবস্থা চলে আসতে পারে কুলবীরের জন্য। এ অবস্থায় সব কিছুই নির্ভর করছে তার জবানের ওপর।

পুলিশ বলেছে, উপরোক্ত ব্যক্তিরা ঘুষ গ্রহণ সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন। এখন শুধু প্রমাণের অপেক্ষা। সব কিছু স্বীকার করে নিলে শাস্তি কমতে পারে রাওয়াত ও তার সহযোগিদের। সেটা না করে তদন্তে অসহযোগিতা করলে এবং তদন্তকারীরা সেই সব অভিযোগের প্রমাণ পেলে শাস্তির পরিমাণ বাড়বে বৈ কমবে না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের