নবীকে অবমাননা: ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারে ভোটের আয়োজন

সময় ট্রিবিউন | ২১ এপ্রিল ২০২১, ০৬:০৯

ছবি: ইন্টারনেট

ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গচিত্র অংকনের প্রতিবাদে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি তুলেছে পাকিস্তানের কট্টোর ইসলামপন্থি দলগুলো। রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হবে কিনা সেই ইস্যুতে মঙ্গলবার পার্লামেন্টে ভোটের আয়োজন করেছে ইমরান খানের সরকার।

নবীর ব্যঙ্গচিত্র অংকনের প্রতিবাদে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের জন্য ২০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল তেহরিক ই লাবাইক পাকিস্তান (পিএলপি)। এর জবাবে দলটির শীর্ষনেতাকে গ্রেপ্তার করে সরকার। এর প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে পাকিস্তানে পুলিশের সঙ্গে দলটির সংঘর্ষের ঘটনা ঘটছে। সংঘর্ষে এ পর্যন্ত চার পুলিশ সদস্য নিহত একং আট শতাধিক আহত হয়েছে। এছাড়া লাহোরে টিএলপির কার্যালয়ে জিম্মি করে রাখা হয় এক ডজন পুলিশ সদস্যকে।

সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী ইমরান খান সতর্ক করে দিয়ে বলেছেন, ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হলে এর মূল্য দিতে দেশকে। কারণ তার দেশের রপ্তানি আয়ের অর্ধেকই আসে ইউরোপীয় ইউনিয়ন থেকে।

সোমবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়, টিএলপির সঙ্গে তাদের সমঝোতা হয়েছে। সেই আলোকে ১১ পুলিশ সদস্যকে মুক্তি দিয়েছে তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী শেইখ রশিদ আহমাদ একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, ‘পাকিস্তান সরকার ও টিএলপির সঙ্গে দীর্ঘ আলোচনার পর সমঝোতা হয়েছে যে, আমরা ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের ব্যাপারে পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করা হবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা