ত্রিপুরায় নিজেদের মধ্যে সংঘর্ষে ২ বিএসএফ সদস্য নিহত

সময় ট্রিবিউন | ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৮

-ছবি সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যে নিজেদের মধ্যে গুলি বিনিময়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের(বিএসএফ) দুই সদস্য মারা গেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এই গুলি বিনিময়ে আরও এক জওয়ান গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ত্রিপুরা পুলিশ জানায়, গোমতী জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী খাগরাছড়ি এলাকার একটি সীমান্ত চৌকিতে রাইফেল ম্যান প্রভাত সিং ও হাবিলদার সদবীর সিং-এর মধ্যে তর্কাতর্কি থেকেই উত্তেজনার সৃষ্টি হয়।

উত্তর প্রদেশের বাসিন্দা প্রভাত তর্কাতর্কি চলাকালেই গুলি চালায় পাঞ্জাবের সদবীরকে। ঘটনাস্থলে সদবীরের মৃত্যু হয়। এরপর বিওপি-তে অন্যদের উদ্দেশ্যেও এলোপাতাড়ি গুলি চালাতে থাকে প্রভাত।

প্রভাতের গুলিতে বিওপি-র পাহারাদার রাজস্থানের রামকুমার জখম হন। পায়ে গুলি লাগে তাঁর। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাল্টা গুলি চালান কর্তব্যরত বিএসএফ জওয়ানরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা