ধর্ষণচেষ্টার শাস্তি: ৬ মাস গ্রামের সব নারীদের কাপড় ধোয়া

সময় ট্রিবিউন | ২৩ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩

ফাইল ছবি

ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত একটি অভিনব সাজা দিয়েছেন এক তরুণকে। আদালত নির্দেশ দিয়েছেন, ছয় মাস বিনামূল্যে গ্রামের সব নারীদের কাপড় ধুয়ে দিতে হবে ওই তরুণকে।

শুধু ধুয়ে দিলেই হবে না, তাকে কাপড়গুলো ভালোভাবে ইস্ত্রিও করেও দিতে হবে।

এ ঘটনাটি ঘটছে ভারতের বিহারে। খবর দ্য হিন্দু ও ট্রিবিউন ইন্ডিয়ার।

বিহারের মধুবনী জেলার ঝঞ্জরপুরের অতিরিক্ত জেলা জজ অবিনাশ কুমার ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ওই তরুণকে এই শর্তে জামিন দিয়েছেন। তার গ্রামের সব নারীর কাপড় ধুয়ে-ইস্ত্রি করে ফেরত দিতে হবে। ওই আদেশের অনুলিপিও স্থানীয় গ্রাম প্রধানের কাছে পাঠানো হয়েছে।

ওই গ্রামের মোট জনসংখ্যা প্রায় দুই হাজার। তাই সব নারীর কাপড় ধুতে ওই তরুণের বেশ বেগ পেতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

মামলার সূত্রে খবর, লালন কুমার সাফি (২০) নামে এক তরুণ গত ১৭ এপ্রিল স্থানীয় এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারীর অভিযোগের ভিত্তিতে গত ১৯ এপ্রিল তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্তের আইনজীবী পরশুরাম মিসরা বলেন, এই আদেশ সামাজকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে, যাতে অন্যরা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে।

ওই গ্রামের প্রধান নাসিমা খাতুন আদালতের আদেশকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, এই রায়ে নারীদের সম্মান ও মর্যাদা সুরক্ষিত হবে। মানুষ এ ধরনের অপরাধ করার আগে একশবার ভাববে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা