বাংলাদেশ থেকে জনশক্তি নিবে রাশিয়া

সময় ট্রিবিউন | ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৬

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে রাশিয়াকে অনুরোধ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান। রাশিয়ার প্রিমর্স্কি অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমিয়াকোর সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ করেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) মস্কোর বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান গত ১৫-১৯ সেপ্টেম্বর রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তক সফর করেন।

সফরকালে ১৭ সেপ্টেম্বর তিনি প্রিমর্স্কি অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমিয়াকোর সঙ্গে সাক্ষাৎ করে উভয় দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ-সংশ্লিষ্ট নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ আলোচনায় রাষ্ট্রদূত কামরুল আহসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত দেড় দশকে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন সংঘটিত হয়েছে সে সম্পর্কে গভর্নরকে অবহিত করেন।

এসময় গভর্নর ওলেগ কোঝেমিয়াকো জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগে কার্যকরী পদক্ষেপ নেওয়ার ব্যাপারে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন এবং এ সংক্রান্ত একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়া তৈরির জন্য আলোচনার প্রস্তাব রাখেন। এ বিষয়ে ভ্লাদিভস্তকে নিযুক্ত বাংলাদেশের অনারারী কনসাল আলেক্সান্দর জুভকোকে সমন্বয়কের দায়িত্ব পালনের জন্য গভর্নরের পক্ষ থেকে অনুরোধ করা হয়।

রাষ্ট্রদূত বিদেশে কর্মরত ১৩ মিলিয়ন বাংলাদেশি জনশক্তির কথা উল্লেখ করে বলেন, এই বাংলাদেশিরা সব ধরনের পরিবেশে সব রকম কাজে নিয়োজিত আছেন। তিনি গভর্নরকে আশ্বস্ত করেন, রাশিয়া বাংলাদেশিদের জন্য শ্রম বাজার উন্মুক্ত করলে বাংলাদেশ এ দেশে সব ধরনের দক্ষ জনশক্তি সরবরাহ করতে পারবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা