ভারতে সংক্রমণের রেকর্ড একদিনে ২ লাখ ৭৩ হাজার; মৃত্যু ১,৬১৯

সময় ট্রিবিউন | ২০ এপ্রিল ২০২১, ০৩:৫৬

ছবি: ইন্টারনেট

ভারতে একদিনে করোনাভাইরাস সংক্রমণের রেকর্ড দুই লাখ ৭৩ হাজার ৮১০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া মৃত্যু হয়েছে এক হাজার ৬১৯ জনের। আজ সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

এই নিয়ে টানা পঞ্চম দিনের মতো দেশটিতে দুই লাখের বেশি রোগী শনাক্ত হলো। এতে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা এক কোটি ৫০ লাখ ৬১ হাজার ৯১৯ জনে দাঁড়িয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ড্যাশবোর্ডে দেখা গেছে। আক্রান্তের এ সংখ্যা নিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে দেশটি।

এক লাখ ৭৮ হাজার ৭৮৯ মৃত্যু নিয়ে এ তালিকায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোর পর বিশ্বে চতুর্থ স্থানে আছে ভারত।

স্থানীয় সময় সোমবার সকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র, দিল্লি ও কর্ণাটকে সর্বোচ্চ সংখ্যক রোগী বেড়েছে। মহারাষ্ট্রে ৬৮ হাজার ৬৩১ জন, দিল্লিতে ২৫ হাজার ৪৬২ জন এবং কর্ণাটকে ১৯ হাজার ৬৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। বেঙ্গালুরুতেও দৈনিক রোগী বৃদ্ধির নতুন রেকর্ড হয়েছে, শনাক্ত হয়েছে ১২ হাজার ৭৯৩ জন।

সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে বিহার, রাজস্থান, তালিমনাড়ু ও মনিপুর নতুন বিধিনিষেধের ঘোষণা দিয়েছে।

বিহারে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউয়ের পাশাপাশি ১৫ মে পর্যন্ত বিপণিবিতান, স্কুল, সিনেমা হল ও ধর্মীয় প্রার্থনার স্থানগুলো বন্ধ থাকবে।

তামিলনাড়ুতে রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউয়ের ঘোষণা দেওয়া হয়েছে, যা মঙ্গলবার থেকে কার্যকর হবে। এর পাশাপাশি সমুদ্র সৈকত, পার্ক সাময়িকভাবে বন্ধ থাকবে এবং আন্তঃরাজ্য বাস চলাচল সীমিত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের