মাকে খুন করে লাশ পুঁতে রেখেছে ছেলে

সময় ট্রিবিউন | ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩১

ছবিঃ সংগৃহীত

নিজের মাকে খুনের অভিযোগে ছেলেকে আটক করা হয়েছে। তবে এখনও ওই নারীর দেহের সন্ধান পাওয়া যায়নি। আটক যুবকের নাম শেখ নয়ন। নিখোঁজ নারীর অপর ছেলের অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

ভারতের পশ্চিমঙ্গের বর্ধমান শহরের কাছে একটি এলাকায় ঘটনাটি ঘটেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বছর তিনেক আগে বর্ধমান শহর লাগোয়া হাটুদেওয়ান পীরতলার ক্যানেলপাড় এলাকার বাসিন্দা সুখবানা বিবি হঠাৎ নিখোঁজ হয়ে যান। এরপর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। 

দিন কয়েক আগে নয়নের সঙ্গে তার স্ত্রীর অশান্তি হয়। সেই কারণে তার স্ত্রী বাপের বাড়িতে চলে গেছেন। পরে ভাইয়ের স্ত্রীকে ফের বুঝিয়ে শ্বশুরবাড়িতে ফিরিয়ে আনতে যান শেখ নয়নের ভাই শেখ রাজা। 

বাড়ি ফিরলে নয়ন তাকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার হুমকি দিয়েছেন বলে শেখ রাজাকে জানান নয়নের স্ত্রী। একথা শুনে নয়নের শ্বশুরবাড়িতে থেকে ফিরে আসেন রাজা। বাড়ি ফিরে স্থানীয় পুলিশ প্রশাসনকে গোটা ঘটনা তিনি জানান।

তার মায়ের আচমকা নিখোঁজ হওয়ার পেছনে তারই ভাইয়ের হাত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। এমনকি তার ভাই মাকে খুন করতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন শেখ রাজা।সেই সন্দেহের বশেই অভিযুক্ত শেখ নয়নকে আটক করেছে পুলিশ। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

রাজা জানিয়েছেন, তাদের বাড়ি চত্বরে মাটি খোঁড়া শুরু করেছে পুলিশ। জিজ্ঞালাবাদ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদেরও।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের