কারাগারে হামলা চালিয়ে ২৪০ জন বন্দিকে ছিনিয়ে নিল বন্দুকধারীরা

সময় ট্রিবিউন | ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৮

ছবিঃ সংগৃহীত

নাইজেরিয়ায় কারাগারে সশস্ত্র বন্দুকধারীদের হামলার পর ২৪০ জন বন্দিকে ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। কারাগারটি নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। হামলাকারীরা ২৪০ জন বন্দিকে ছিনিয়ে নিয়ে গেলেও ৫৪ জন বন্দি কারাগার থেকে পালাতে ব্যর্থ হন বলে জানা যায়। 

সোমবার (১৩ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-মধ্যাঞ্চলীয় একটি কারাগারে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

নাইজেরীয় সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, দেশটির কোগি প্রদেশের কাব্বা এলাকার একটি কারাগারে গত রোববার রাতে হামলা করে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হামলাকারীরা। একপর্যায়ে মধ্যম মানের নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকা ওই কারাগারে দায়িত্বপালনরত রক্ষীদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয় হামলাকারীদের। 

নাইজেরিয়ার কারেকশনাল সার্ভিসের মুখপাত্র ফ্রান্সিস এনোবোর বলেছেন, ‘কোগি প্রদেশের কাব্বা এলকায় অবস্থিত ওই করাগারে হামলার পর সন্ত্রাসীরা ২৪০ জন বন্দিকে ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি।’

বন্দুকধারীরা বিস্ফোরকের সাহায্যে কারাগারের তিনদিকের নিরাপত্তা দেওয়াল ধ্বংস করে দেয়। এনোবোর জানান, হামলায় তাদের দু’জন কর্মকর্তা নিহত হয়েছেন। তবে নাইজেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হামলার পর থেকে তাদের আরও দু’জন গার্ড নিখোঁজ রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের