কন্ডমের বদলে আঠা দিয়ে যৌন মিলন ! যুবকের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৩ সেপ্টেম্বর ২০২১, ২২:২২

ছবি : ইন্টারনেট

বান্ধবীর সঙ্গে মিলনের সময়ে হাতের কাছে পাওয়া গেল না কন্ডম। তাই কড়া আঠা দিয়ে যৌনাঙ্গের মুখ বন্ধ করে দিলেন যুবক। তাতেই মৃত্যু। এমনই সন্দেহ পুলিশের। সম্প্রতি এমনই ঘটেছে গুজরাতের আহমেদাবাদে। খবর আনন্দবাজারের।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সলমন মির্জা নামের ২৫ বছরের এই যুবক তাঁর বান্ধবীর সঙ্গে এক হোটেলে যান। তাঁদের দু’জনেরই নানা ধরনের মাদকে আসক্তির কথা জানা গিয়েছে। হোটেলে পৌঁছে তাঁরা মাদক নেওয়া শুরু করেন। সেই সময়ে যৌনসম্পর্কে লিপ্ত হতে যান তাঁরা। কিন্তু আবিষ্কার করেন, তাঁদের কাছে কোনও নিরোধক নেই। তখনই সলমন আঠা দিয়ে নিজের যৌনাঙ্গের মুখ বন্ধ করে নেন।

পুলিশের সন্দেহ, নেশার প্রয়োজনেই সলমন এই আঠা ব্যবহার করতেন। যৌনাঙ্গে এই কড়া আঠা ব্যবহার করে তাঁরা যৌনসম্পর্কে লিপ্ত হন। এর পরেই সলমন অসুস্থ হয়ে পড়েন। পরের দিন তাঁকে রাস্তার পাশে অসুস্থ অবস্থায় আবিষ্কার করেন এক স্থানীয় ব্যক্তি। প্রথমে তিনি সলমনকে নিজের বাড়িতে নিয়ে যান। ক্রমশ তাঁর অবস্থার অবনতি হতে থাকে। তখন তাঁকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই মারা যান সলমন।

পরে সলমনের এক আত্মীয়ার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্ত থেকে পুলিশের অনুমান, যৌনাঙ্গের মুখ আঠা লাগিয়ে বন্ধ করে রাখায় সলমনের শরীর খারাপ হতে শুরু করে এবং তা থেকেই মৃত্যু।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের