বাজারে সাপের দাম কোটি টাকা

সময় ট্রিবিউন | ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৮

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে রেড স্যান্ড বোয়া নামক সাপ অত্যন্ত মূল্যবান। এদের গায়ের রং পোড়া ইটের মতো। তথাকথিত দু’মুখো এই সাপের দেখা মেলে মূলত ভারতের উত্তরপ্রদেশের মিরাটের হস্তিনাপুর থেকে গড়মুক্তেশ্বর সংলগ্ন এলাকায়। এই সাপ শান্ত স্বভাবের হয়। একটা সাপের দাম এক কোটি টাকা পর্যন্ত উঠতে পারে।

সংবাদমাধ্যমগুলো বলছে, মূলত মাটির নিচেই বেশিরভাগ সময় থাকে এই সাপ। সাপুড়েদের দাবি, এই সাপের কয়েকটি প্রজাতি রয়েছে। তবে এদের মধ্যে যে সাপগুলোর গায়ে হালকা হলুদ এবং লালের মিশ্রণ রয়েছে, সেগুলোই আন্তার্জাতিক বাজারে চড়া দামে বিক্রি হয়। তাই এই সাপের চোরাচালান বিপুল পরিমাণে বেড়ে গেছে।

ভারতের উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ এবং হরিয়ানা থেকে এই সাপ আন্তর্জাতিক বাজারে পাচার হয়ে যায় বলে দাবি করা হয়ে থাকে। ১৯৭২ সালে ভারত সরকার এই সাপকে ‘সংরক্ষিত প্রাণী’ হিসেবে ঘোষণা করে।

তবে এই সাপের বিপুল দামের কারণ শুনলেও অবাক হতে হবে। যৌনশক্তি বর্ধক ওষুধ বানাতে এই সাপের বিপুল চাহিদা রয়েছে। আবার প্রচলিত বিশ্বাস যে, বয়সের ছাপ পড়বে না এমন গুণও নাকি আছে এই সাপের গ্রন্থিতে। এ ছাড়াও এই সাপের মধ্যে নাকি ‘সৌভাগ্য বৃদ্ধি’র ক্ষমতা আছে, এমনও বিশ্বাস করেন অনেকে। যৌনশক্তি বৃদ্ধির ওষুধ ছাড়াও এই সাপের চামড়া পার্স, জুতা, বেল্ট এবং জ্যাকেট তৈরিতেও কাজে লাগে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের