পূর্বের সরকারগুলোর দুর্নীতির কারণেই তালেবানের পুনরুত্থান

সময় ট্রিবিউন | ১০ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৬

ছবি: ইন্টারনেট

আশরাফ গানিসহ আফগানিস্তানের আগের সরকারগুলোর সীমাহীন দুর্নীতিই দেশটিতে তালেবানের পুনরুত্থানের পথ প্রশস্ত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন অভিযোগ করেছেন সাবেক আফগান কূটনীতিক রোয়া রহমানির।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত প্রথম নারী আফগান রাষ্ট্রদূত রহমানি বলেন, ‘আমেরিকার সমর্থনে গঠিত আফগান সরকার দেশকে নেতৃত্ব দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছিল। তাই তালেবানের পক্ষে এত সহজে কাবুল দখল করা সম্ভব হয়েছে।’

সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের ঘোষণার পর জুলাইয়ের শেষ দিকে আফগানিস্তানে একের পর এক প্রদেশ দখল করতে শুরু করে তালেবান। তখন যুক্তরাষ্ট্রে আফগান রাষ্ট্রদূতের পদ থেকে ইস্তফা দেন রহমানি।

তিনি বলেন, ‘সে সময় অনেকেই হতবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু আফগান নাগরিক হিসেবে আমি অবাক হইনি। কারণ, সরকারের অন্দরে নেতৃত্বের অভাব এবং দুর্নীতি সম্পর্কে অবহিত ছিলাম।’

রহমানির মতে, আমেরিকার সহায়তায় যে আফগান সেনাবাহিনী গঠিত হয়েছিল, তারাও দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য তালিবানের বিরুদ্ধে অস্ত্র ধরতে আদৌ ইচ্ছুক ছিল না। কারণ, পুরো ব্যবস্থাটাই ছিল দুর্নীতিতে ঘেরা।

১৫ আগস্ট তালেবানের কাবুল দখলের পর প্রেসিডেন্ট গানির বিদেশে পালানোকেও ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছে সাবেক এই আফগান কূটনীতিক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা