শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

সময় ট্রিবিউন | ৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৪

ছবি: ইন্টারনেট

মেক্সিকোর দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সমুদ্রতীরবর্তী রিজোর্ট শহর আকাপুলকোর কাছে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে, এতে অন্তত একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতের এই ভূমিকম্পে পাথর ধসে পড়ে ও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং একটি খুঁটি উপড়ে পড়ে একজন নিহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির গেরেরো রাজ্যের আকাপুলকোর ১১ মাইল উত্তরপূর্বে ৭ মাত্রার এই ভূমিকম্পটির উপকেন্দ্র বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভূমিকম্পে আকাপুলকোর চারপাশের পাহাড়গুলো কেঁপে ওঠে বড় বড় বোল্ডার রাস্তায় নেমে আসে এবং বহু গাছ উপড়ে পড়ে।

গেরেরো রাজ্যের গভর্নর এক্তোর আস্তুদেইও স্থানীয় টেলিভিশনকে বলেন, খুঁটি উপড়ে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা মেক্সিকো। ১৯৮৫ সালের ১৯ সেপ্টেম্বর দেশটিতে ৮ দশমিক ১ মাত্রার এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ১০ হাজারের বেশি মানুষ, ধ্বংস হয়েছিল কয়েকশ ঘরবাড়ি। ২০১৭ সালে সেখানে ৭ দশমিক ১ মাত্রার এক ভূমিকম্পে নিহত হন অন্তত ৩৭০ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা