নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতনের শিকার সিরিয়ান শরণার্থীরা: অ্যামনেস্টি

সময় ট্রিবিউন | ৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৬

ছবি: ইন্টারনেট

অ্যামনেস্টি ‘ইউ আর গোয়িং টু ইউর ডেথ’ শিরোনামের রিপোর্টে ২০১৭ সাল থেকে দেশে ফেরা ১৩ শিশুসহ ৬৬ জন সিরিয়ানের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর একের পর এক নিয়ম লংঘনের চিত্র তুলে ধরে বলেছে, এসব বিষয় এটাই প্রমাণ করে যে দেশটি এখনও প্রত্যাবাসনের জন্য নিরাপদ নয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার এ কথা জানিয়েছে। একইসঙ্গে সংস্থাটি সতর্ক করে বলেছে, সিরিয়া এখনও প্রত্যাবাসনের জন্য নিরাপদ নয়।

তারা জানায়, সিরিয়ান শরণার্থীরা নিরাপত্তা বাহিনীর হাতে রীতিমত আটক, গুম ও নির্যাতনের শিকার হচ্ছে।

সংস্থাটি আরো বলছে, সিরিয়ার গোয়েন্দা কর্মকর্তারা ফিরে আসা নারী, শিশু ও পুরুষদের বেআইনীভাবে আটক, নির্যতন এবং ধর্ষণ ও যৌন হয়রানিসহ নানা ধরনের হয়রানি করছে।

সংস্থা আটকাবস্থায় মারা যাওয়া পাঁচটি ঘটনার কথাও তুলে ধরেছে। এছাড়া গুম হওয়া আরো ১৭ জনের ভাগ্যে কি ঘটেছে তাও এখনও অজানা বলে উল্লেখ করেছে।

অ্যামনেস্টি নিরাপত্তা বাহিনীর যৌন হয়রানির ১৪টি ঘটনা তুলে ধরে। এর মধ্যে সাতটি ধর্ষণের ঘটনাও রয়েছে।

সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর ৬৬ লাখেরও বেশি লোক দেশ ছাড়ে। বেশিরভাগই তুরস্ক ও লেবাননের মতো প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয়।

কিন্তু সম্প্রতি ডেনমার্ক, সুইডেন ও তুরস্ক দেশে ফিরে যাওয়ার জন্য শরণার্থীদের চাপ দিতে শুরু করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা