বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেয়েদের পড়াশোনার অনুমতি দিল তালেবান

সময় ট্রিবিউন | ৩০ আগষ্ট ২০২১, ২০:৫৭

ছবি: ইন্টারনেট

আফগান মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার অনুমতি দিয়েছে তালেবান কর্তৃপক্ষ। তবে ছেলেমেয়েরা একই শ্রেণিকক্ষে পড়তে পারবে না বলে জানিয়েছে তারা।

তালেবানের নিয়োগ করা ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি রবিবার এ কথা জানিয়েছেন।

এদিন রাজধানী কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত দেন তিনি।

আবদুল বাকি বলেন, ‘আফগানরা উচ্চ শিক্ষা অবশ্যই চালিয়ে যেতে পারবেন। তবে শরিয়তি আইন মেনেই। ছেলে ও মেয়েরা একই শ্রেণিকক্ষে পড়াশোনা করতে পারবেন না।’

তিনি বলেন, ‘ইসলাম এবং রাষ্ট্রের ঐতিহ্য, সংস্কৃতি মেনে নতুন একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে।’

ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী বলেন, শিগগিরই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে। শিক্ষক এবং মন্ত্রণালয়ে কর্মরতদের বেতন পরিশোধ করা হবে।

গত ১৫ আগস্ট কাবুল নিয়ন্ত্রণের পরই হেরাত প্রদেশে প্রথম ফতোয়া জারি করে স্থানীয় তালেবান প্রশাসন জানিয়েছিল, সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা একসঙ্গে পড়াশোনা করতে পারবেন না।

তালেবান নেতা মোল্লা ফরিদ বলেছিলেন, ‘ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনা বন্ধ করতে হবে। মহিলা অধ্যাপকেরা শুধু মেয়েদের পড়াতে পারবেন।’

তালেবান কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিশেষ সমস্যা হবে না। তবে শিক্ষার্থী কম হওয়ায় বেকায়দায় পড়তে পারে বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা