হুতি বিদ্রোহীদের হামলা: সৌদি জোটের ৩০ সেনা নিহত, আহত শতাধিক

সময় ট্রিবিউন | ৩০ আগষ্ট ২০২১, ০৪:২৪

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি নেতৃত্বাধীন জোটের অন্তত ৩০ সেনা নিহত হয়েছে। এ ঘটনার পর ইয়েমেনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে-ছবি: সংগৃহীত

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি নেতৃত্বাধীন জোটের অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত শতাধিকেরও বেশি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার আল-আনাদ সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় সেনাবাহিনীর মুখপাত্র মোহামেদ আল-নকিব এ তথ্য জানিয়েছেন।

২০১৪ সাল থেকে ইয়েমেনে যুদ্ধ চলে আসছে। সে সময় রাজধানী সানা আক্রমণ করে আবদ-রাব্বু মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে হুতি বিদ্রোহীরা। পরে ২০১৫ সালের মার্চে হাদি সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে দেশটিতে হস্তক্ষেপ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জোট। এরপর থেকে এই দুই পক্ষের মধ্যে লড়াই চলে আসছে। এই লড়াইয়ে হাজার হাজার মানুষ নিহত হয়। সাংঘর্ষিক এই পরিবেশে দেশটিতে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের সৃষ্টি হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
জনপ্রিয় খবর