৩১ আগস্টের মধ্যে কাবুল ছাড়বে সব দেশের দূতাবাস

সময় ট্রিবিউন | ২৭ আগষ্ট ২০২১, ২৩:৩৫

নিজ দেশের নাগরিক ও অস্ট্রেলীয় ভিসাধারীদের সরিয়ে নিচ্ছেন অস্ট্রেলিয়ার সৈন্যরা। ছবি: রয়টার্স ফাইল ফটো

আফগানিস্তানে অবস্থানরত বিদেশি বাহিনীর সদস্যরা আগামী ৩১ আগস্টের মধ্যে তাদের সব নাগরিক ও দূতাবাস কর্মীদের সরিয়ে নিতে সিদ্ধান্ত নিয়েছে।

হিসেবে মতে, আফগানিস্তানে এখনও প্রায় দেড় হাজার আমেরিকান, ৪০০ ব্রিটিশ ও আনুমানিক ২০০ জার্মান আছেন।

বার্তা সংস্থা রয়টার্স ন্যাটোর এক কূটনীতিকের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার রয়টার্সের বরাত দিয়ে বিবিসি'র প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা ও এর সহযোগীদের সর্বশেষ বিবৃতি অনুযায়ী, আগামী ৩১ আগস্টের মধ্যে যত বেশি সংখ্যক লোক সরিয়ে নেওয়া যায় নেই লক্ষ্যে সব দূতাবাস দ্রুত কাজ করছে।

এদিকে আফগানে কোনো ফরাসি নাগরিক এখনো আছেন কিনা তা স্পষ্ট করে জানা যায়নি। তবে ফ্রান্স জানিয়েছে, তারা শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের লোকদের সরিয়ে নেওয়ার ফ্লাইট সম্পন্ন করবে।

অস্ট্রেলিয়া জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার হামলার আগেই তাদের লোকদের সরিয়ে নিয়েছে।

এদিকে, গতকাল বিমানবন্দরের বাইরে দুটি আত্মঘাতী হামলার পর বেশ কয়েকটি দেশ আজ সকাল থেকেই আবারও লোকজন সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা