মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৫ অবৈধ অভিবাসী আটক

সময় ট্রিবিউন | ২৫ আগষ্ট ২০২১, ১৯:১২

ছবি: ইন্টারনেট

মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশিসহ ৫৫ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার নিলায় শিল্প এলাকায় একটি সিরামিক কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের করোনা পরীক্ষার পর স্থানীয় ডিটেনশন সেন্টারে পাঠানো হবে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

দেশটির অভিবাসন বিভাগ জানায়, সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে দেশটির নেগারি সেম্বিলান রাজ্যের নিলাই শিল্পাঞ্চলের একটি সিরামিক কারখানায় চালানো এই অভিযানে আটক ৫৫ বিদেশি নাগরিকের মধ্যে ৪৮ জন বাংলাদেশি ও ৭ জন নেপালের নাগরিক রয়েছেন। আটককৃতদের কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না। একই কারখানায় বাংলাদেশ ও নেপালের ২৪১ জন অভিবাসী কাজ করেছিলেন

প্রাথমিকভাবে ২৪১ জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে ৫৫ জনকে আটক করা হয়। মালয়েশিয়া সরকারের ‘রিক্যালিব্রেশন প্লান’ সাধারণ ক্ষমা ঘোষণার এতদিন পার হয়ে গেলেও আটককৃতরা কেউই তাতে নিবন্ধন করেননি বলেও অভিযোগ করা হয়।

মালয়েশিয়ায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী অভিযানে নেমেছে ইমিগ্রেশন বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা অন্তত ২১ টি সংস্থা। এই অভিযানের নাম দেয়া হয়েছে 'অপারেসি পাতুহ'।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের