তালেবান ইস্যুতে বৈঠকে বসছেন জি-৭ নেতারা

সময় ট্রিবিউন | ২৩ আগষ্ট ২০২১, ২২:২১

ছবি: ইন্টারনেট

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান বিদ্রোহী গোষ্ঠী। আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে দ্রুতই দেশটিতে নতুন সরকার গঠনের ঘোষণা দেবে তালেবান।

এই অবস্থায় আফগানিস্তানে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। আফগানিস্তান ও তালেবান ইস্যুতে চিন্তিত বিশ্বের অনেক দেশ। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে জি-৭ বৈঠকের ডাক দিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
বরিস জনসন বলেন, আফগানিস্তানের রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার ২৪ আগস্ট জি-৭ নেতাদের বৈঠক ডাকা হয়েছে।

এক টুইটে বৈঠকের কথা জানিয়ে বরিস জনসন লেখেন, নিরাপদে জীবনের ঝুঁকিতে থাকা নাগরিকদের সরাতে ও মানবিক সংকট রোধে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর একসঙ্গে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। আফগান জনগণের সহায়তায় পাশে দাঁড়ানোর কথাও উল্লেখ করেন তিনি।

জি-৭ হলো বিশ্বে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ ৭ টি দেশের একটি জোট। মূলত বিশ্বে অর্থনৈতিক সমস্যা নিরসনের লক্ষ্যে বিশ্ব নেতাদের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ ছাড়াও বিশ্বে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সাতটি দেশ হলো- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, বৃটেন ও যুক্তরাষ্ট্র।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা