চলতি বছরের ২ অক্টোবর কাতারের জাতীয় নির্বাচন

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ২২:৫২

ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছোট্ট দেশ কাতার। দেশটির আইনসভার আসন সংখ্যা ৪৫, আইন অনুযায়ী, ৩০ টি আসনে নির্বাচন হবে; বাকি ১৫ জন সদস্যকে নিয়োগ দেবেন আমির শেখ তামিম। চলতি বছর ২ অক্টোবর কাতারের জাতীয় নির্বাচন আইনসভা শুরা কাউন্সিলের নির্বাচন হবে। রোববার দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আইনসভা শুরা কাউন্সিলের সদস্যদের মূল দায়িত্ব থাকবে তিনটি- আইন প্রণয়ন, দেশের জাতীয় নীতি নির্ধারণ এবং বাজেট প্রণয়ন ও পাস করা।

চলতি বছর ২৯ জুলাই কাতারে জাতীয় নির্বাচন সংক্রান্ত আইনে স্বাক্ষকর করেন দেশটির আমির। তার এই সাক্ষরের মাধ্যমে দেশটিতে প্রথমবারের মতো গণতান্ত্রিক পদ্ধতিতে আইন প্রণেতা বেছে নেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন কাতারের জনগণ।

নির্বাচনী আইনে কাতারকে ৩০ টি নির্বাচনী জেলা ভাগ করা হয়েছে। প্রতিটি জেলা থেকে বিজয়ী প্রার্থীরা আইনসভার সদস্য হিসেবে প্রবেশাধিকার পাবেন।

২০২০ সালের নভেম্বর শেখ তামিম নির্বাচন ও ভোটের আয়োজনের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন। সেই কমিটি গত কয়েক মাসে নির্বাচনী আইন ও এ বিষয়ক সাংবিধানিক নীতিসমূহ প্রণয়ন করেছে।

নতুন আইনে বলা হয়েছে, ১৮ বা তার বেশি বয়সী নাগরিক ও যাদের দাদা কাতারে জন্মগ্রহণ করেছেন- তারা, তাদের বংশধর, ও পরিবারের সদস্যরা যে জেলার বাসিন্দা সেই জেলায় ভোট দিতে পারবেন। প্রার্থীদের অবশ্যই কাতারি বংশোদ্ভূত এবং কমপক্ষে ৩০ বছর বয়সী হতে হবে।

উপসাগরীয় অঞ্চলের একটি ছোট দেশ কাতার। দেশটির জনসংখ্যা আনুমানিক ২৭ লাখ। তবে এর মধ্যে মাত্র ১০ শতাংশ কাতারি। আর বাকি ৯০ শতাংশই বিভিন্ন দেশ থেকে সেখানে কাজের খোঁজে গিয়ে বসবাসরত অভিবাসী কর্মী।

 

সূত্র : রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা