ভারতে ১২ বছরের বেশি বয়সীদের জন্য নতুন টিকা

সময় ট্রিবিউন | ২১ আগষ্ট ২০২১, ০৩:৫১

ছবি: সংগৃহীত

ভারতে প্রাপ্তবয়স্ক ও ১২ বছরের বেশি বয়সীদের জন্য নতুন করোনাভাইরাসের নতুন একটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। এ নিয়ে ভারত ছয়টি কোভিড টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিল।

শুক্রবার জাইডাস ক্যাডিলাস নামে একটি কোম্পানির তিন ডোজের এ টিকা অনুমোদন দেয় ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

জেনেরিক ওষুধ তৈরি করে জাইডাস। কোম্পানিটি ক্যাডিলা হেলথ কেয়ার লিমিটেড নামে তালিকাভুক্ত হয়েছে। তারা ভারতে জাইকোভ–ডি টিকার অনুমোদনের জন্য আবেদন করে গত ১ জুলাই। তাদের এই টিকার কার্যকারিতা ৬৬ দশমিক ৬ শতাংশ বলে জানানো হয়েছে। ভারতে এটির ২৮ হাজারের বেশি স্বেচ্ছাসেবকের ওপর ট্রায়াল চালিয়ে এ ফল পাওয়া গেছে।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের টিকার কোড নাম জাইকোভ–ডি। এটি একটি ডিএনএ টিকা। তারা বছরে ১০ কোটি থেকে ১২ কোটি ডোজ উৎপাদনের পরিকল্পনা করেছেন। এরই মধ্যে মজুত শুরু হয়েছে।

জাইকোভ–ডি বিশ্বে কোভিডের প্রথম প্লাজমিড ডিএনএ টিকা। এ টিকায় করোনাভাইরাসের জিন উপাদানের একটি অংশ ব্যবহার করা হয়। এটি ডিএনএ বা আরএনএ হিসেবে নির্দিষ্ট প্রোটিন তৈরির নির্দেশনা দেয়, যেটিকে তাৎক্ষণিকভাবে মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থা একটি অ্যান্টিজেন হিসেবে শনাক্ত করে এবং সে অনুযায়ী অ্যান্টিবডি তৈরি করে।

জাইডাস ক্যাডিলাস এই কোভিড টিকা ভারতের ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজির সঙ্গে যৌথভাবে উদ্ভাবন করেছে। ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পর এটিই ভারতে অনুমোদন পাওয়া দ্বিতীয় দেশীয় উদ্ভাবিত কোভিড টিকা।

গত জুলাইয়ে কোম্পানিটি দাবি করেছিল, তাদের এই টিকা করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টগুলো, বিশেষ করে ডেলটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর। তা ছাড়া এটি প্রয়োগে সুচ বিহীন সরঞ্জাম ব্যবহার করতে হয়। যেখানে বর্তমানে অনুমোদিত সবগুলো টিকাই সিরিঞ্জের মাধ্যমে প্রয়োগ করতে হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের