তালেবান ইস্যুতে ইমরান খানকে বরিস জনসনের ফোন

সময় ট্রিবিউন | ১৮ আগষ্ট ২০২১, ২০:১০

ছবি: ইন্টারনেট

তালেবান বাহিনীর আফগানিস্তান নিয়ন্ত্রণ নেওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল।

গতকাল মঙ্গলবার ইমরানকে ফোন করে তারা তালেবানের ক্ষমতা দখলসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন বলে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

খবরে বলা হয়, ফোনালাপে ইমরান খানের সঙ্গে বরিস জনসন ও অ্যাঞ্জেলা মেরকেল আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

তাদের সঙ্গে ফোনালাপে পাকিস্তানসহ পুরো এই অঞ্চলের জন্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান প্রতিষ্ঠার ওপর ইমরান খান সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন।

এছাড়া সার্বিক নিরাপত্তা ও মানবাধিকারসহ আফগান নাগরিকদের জন্য সব ধরনের অধিকার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

ইমরান খান বলেন, চলমান সংকটে রাজনৈতিক সমাধানই সবচেয়ে ভালো উপায়। এজন্য পাকিস্তান সব আফগান নেতার সঙ্গে যোগাযোগ রাখছে।

এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কেও যুক্ত থাকতে হবে উল্লেখ করে আফগান জনগণকে অর্থনৈতিকভাবে সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ডনের প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল ইমরান খানের সঙ্গে একমত পোষণ করেন। পাশাপাশি আফগানিস্তানের ক্রমপরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার ঘোষণাও দেন এই দুই বিশ্ব নেতা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা