জাতীয় শোক দিবস উপলক্ষে নিউ ইংল্যান্ড যুবলীগের শোকসভা

সময় ট্রিবিউন | ১৭ আগষ্ট ২০২১, ০৫:৪৫

ছবি : সময় ট্রিবিউন

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের বোস্টনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাষ্ট্র সময় রবিবার (১৫ আগস্ট) রবিবার দশটায় নিউ ইংল্যান্ড যুবলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের বোস্টনের তরুণ সংগঠক তানভীর মুরাদের আহ্বানে আয়োজিত ওই শোকসভায় সভাপতিত্ব করেন নিউ ইংল্যান্ড যুবলীগের সভাপতি সালাহউদ্দিন খান সৈকত এবং অনুষ্ঠান পরিচালনা করেন বেঙ্গল টাইগার্সের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ ব্যবসায়ী তারেক আবসার, ক্যামব্রিজ পুলিশ অফিসার ক্যাডেট রনি ইসলাম, তরুণ ক্রিকেটার জাবেদ আবসার, কালাম, জলিল, ইমতিয়াজসহ আরো অনেকে।

সভায় বক্তারা ১৫ আগস্টের সেই দিনে ঘাতকদের হাতে বঙ্গবন্ধু এবং তার পরিবারের মৃত্যুতে বাংলাদেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছিলো তার উপর আলোকপাত করেন। সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু এবং তার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা