যাঁরা আফগান ছাড়তে চান তাঁদের বাধা না দিতে ৬৫ দেশের বিবৃতি

সময় ট্রিবিউন | ১৬ আগষ্ট ২০২১, ২০:০০

ছবি: সংগৃহীত

গতকাল কাবুলের পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এর পরপরই প্রেসিডেন্ট আশরাফ গনি আফগানিস্তান ত্যাগ করে তাজিকিস্তানের উদ্দেশে রওনা দেন। একপর্যায়ে দেশটির প্রেসিডেনশিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ নেয় তালেবান বাহিনী। গতকালের পর থেকেই নিজের জীবন বাঁচাতে অনেকেই আফগান ছেড়ে চলে গেছেন।

এছাড়া এমন পরিস্থিতিতে যাঁরা আফগানিস্তান ছেড়ে যেতে চান, তাঁদের বাধা না দিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে ৬৫টি দেশ।

এছাড়া দেশত্যাগে ইচ্ছুক ব্যক্তিরা কোনো হয়রানির শিকার হলে এর দায় তালেবানকেই নিতে হবে বলে জানিয়েছে এসব দেশ।

বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের ক্ষমতায় যাঁরা রয়েছেন, তাঁদের ওপর দেশটির নাগরিক ও সম্পদের সুরক্ষার দায়িত্ব রয়েছে। তাঁদের ওপর আফগানিস্তানে যত দ্রুত সম্ভব নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্বও বর্তায়।

খবর এএফপি ও রয়টার্সের খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার ৬৫ দেশের পক্ষ থেকে স্বাক্ষরিত একটি বিবৃতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্টও করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

টুইটে তিনি বলেন, আফগানসহ বিভিন্ন দেশের নাগরিক যাঁরা দেশত্যাগ করতে চান, তাঁদের যেন তা করতে দেওয়া হয়। এটি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে রয়েছে।

যুক্তরাষ্ট্র ছাড়াও বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলোর মধ্যে রয়েছে, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, কাতার ও যুক্তরাজ্য।

আফগানিস্তানের বাসিন্দাদের নিরাপদে, সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। বলা হয়েছে, আফগানদের সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায় প্রস্তুত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা