মিয়ানমারের গহীন জঙ্গল থেকে ৪০ মরদেহ উদ্ধার

সময় ট্রিবিউন | ৬ আগষ্ট ২০২১, ১৯:০৫

মিয়ানমারের গহীন জঙ্গল এলাকা থেকে ৪০টি মরদেহ উদ্ধার করেছে সেনা সরকারের বিরুদ্ধে লড়ে যাওয়া একটি মিলিশিয়া বাহিনী ও স্থানীয়রা।

গত কয়েক সপ্তাহে দেশটির সাগাইং অঞ্চলে কানি শহরের আশপাশে বিভিন্ন স্থানে লাশগুলো পাওয়া গেছে।

এই অঞ্চলে সামরিক শাসনের বিরোধীদের গড়ে তোলা মিলিশিয়া গোষ্ঠীগুলোর সঙ্গে সাম্প্রতিক মাসগুলোতে সেনাবাহিনীর তুমুল লড়াই হয়েছে।

কিছু মরদেহে নির্যাতনের চিহ্নও রয়েছে বলে জানিয়েছেন মিলিশিয়া বাহিনীর এক সদস্য। জঙ্গল থেকে এতগুলো লাশ উদ্ধার মিয়ানমার সেনা সরকারের চলমান নৃশংসতার স্মারক।

এ বিষয়ে জানতে সামরিক বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পায়নি বার্তা সংস্থা রয়টার্স।

কানি মিলিশিয়া বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন, ‘মিয়ানমারের সেনাবাহিনী এবং জান্তাপন্থি একটি মিলিশিয়া বাহিনী এলাকাটিতে প্রতিশোধমূলক হত্যাযজ্ঞ এবং লুটপাট চালাচ্ছে।’

মিয়ানমারের ইরাবতী পত্রিকা স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে বলেছে, ৩০ জুলাইয়ে সাগেইং অঞ্চলের জঙ্গল এলাকায় ১২টি মরদেহ পাওয়া যায় যাদের একজনের বয়স ১৪ বছর। সবগুলো মরদেহেই ছিল নির্যাতনের চিহ্ন।

এর আগে জুলাইরে শুরুর দিকে ওই এলাকারই আরেকটি গ্রামে পাওয়া গিয়েছিল ১৬টি মরদেহ। অন্যান্য এলাকায় মিলেছিল আরও ১২টি মরদেহ। বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা ৪০টিতে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ওই মিলিশিয়া সদস্য।

গত ৩০ জুলাইয়ে সামরিক বাহিনীর একটি নিউজলেটারে বলা হয়েছিল, কানির একটি গ্রামের কাছে নিরাপত্তা বাহিনী প্রায় ১০০ ‘সন্ত্রাসীর’ হামলার শিকার হয়েছে। সেনাবাহিনী হামলার পাল্টা জবাব দিয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্রসহ ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা দখল করার পর দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেনাবাহিনীর দমন-পীড়নে দেশটিতে কয়েকশ’ মানুষের মৃত্যু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর