বিশ্বে ৪০০ কোটি ডোজ করোনা টিকা প্রদান সম্পন্ন

সময় ট্রিবিউন | ৩১ জুলাই ২০২১, ২২:৪৭

ছবি : ইন্টারনেট

বর্তমানে বিশ্বে মোট জনসংখ্যা ৭৮৮ কোটি ৩০ লাখ। সারা বিশ্ব এখন করোনা মহামারিতে জর্জরিত। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, এই মহামারি থেকে পরিত্রাণ পেতে এখন একমাত্র অবলম্বন টিকা। করোনা প্রতিরোধকল্পে টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে গত ৮ মাসে বিশ্বে ৪০৭ কোটির বেশি মানুষের করোনা ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হয়েছে।

তাছাড়া বিশ্বে ১১২ কোটি মানুষকে ২ ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। গতকা ল শুক্রবার(৩০ জুলাই) বার্তা সংস্থা এএফপি ও ব্লুমবার্গ জানায়, বৈশ্বিক টিকাদান কার্যক্রম কিছুটা ধীরগতিতে হয়েছে। এর মধ্যে প্রথম ১০০ কোটি ডোজ টিকা দিতে সময় লেগেছে ১৪০ দিন। দ্বিতীয় ১০০ কোটিতে সময় লেগেছে ৪০ দিন। এরপর ১০০ কোটি ডোজ দিতে সময় লেগেছে ২৬ দিন এবং সর্বশেষ ১০০ কোটি ডোজ টিকা দিতে সময় লেগেছে ৩০ দিন।

৪০০ কোটি ডোজের মধ্যে ১৬২ কোটি ডোজ দেওয়া হয়েছে চীনে। বিশ্বে সবচেয়ে বেশি টিকা এই দেশটিতেই দেওয়া হয়েছে। চীনে মোট জনসংখ্যা এখন ১৪৪ কোটি ৫৩ লাখ। চীনের শতকরা প্রায় ৫৮ ভাগ লোককে টিকা দেওয়া হয়েছে। ভারতে ৪৫১ মিলিয়ন এবং যুক্তরাষ্ট্রে ৩৪৩ মিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়েছে।

এছাড়া ব্রাজিলে ১৩৮ মিলিয়ন, জার্মানিতে ৯১ মিলিয়ন, যুক্তরাজ্যে ৮৪ মিলিয়ন এবং জাপানে ৮২ মিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে জনসংখ্যার ৭০ শতাংশকে ভ্যাকসিনের পুরো ডোজ প্রদান প্রায় সম্পন্ন হয়েছে।

উরুগুয়ে এবং বাহরাইন উভয় দেশেই ৬০ শতাংশের বেশি জনসংখ্যাকে ভ্যাকসিন প্রদান সম্পন্ন করেছে। এদিকে কাতার, চিলি, কানাডা, ইসরাইল, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, মঙ্গোলিয়া, ডেনমার্ক ও বেলজিয়ামে জনসংখ্যার অর্ধেকের বেশি লোককে ভ্যাকসিন প্রদান সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ পর্যন্ত বাংলাদেশে ১ কোটি ৩৬ লাখের বেশি ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা