আফগানিস্তানে হতাহতের সংখ্যা বেড়েছে ৪৭ ভাগ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ জুলাই ২০২১, ১৮:২৫

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানে ২০২১ সালের প্রথম ছয় মাসে হতাহত নারী ও শিশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। যা আগের বছরের তুলনায় শতকরা ৪৭ ভাগ। এক বিবৃতিতে হুঁশিয়ার করে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘ।

বলা হচ্ছে, যুদ্ধপীড়িত দেশটিতে চলতি বছরে অতীতের যেকোনো বছরের তুলনায় সর্বোচ্চ সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানায়, আফগানিস্তানে জাতিসংঘ মিশনের অর্ধ বাৎসরিক রিপোর্ট অনুযায়ী বছরের প্রথম ভাগে প্রায় ৫ হাজার ২০০ মানুষ হতাহত হয়েছে, যার মধ্যে প্রাণ হারিয়েছে ১ হাজার ৬৫৯ জন। ২০২০ সালে একই সময়কালের তুলনায় এই সংখ্যা ৪৭ শতাংশ বেশি।

রিপোর্টে বলা হয়, মে মাসে যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনী আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে সরকারি বাহিনী ও তালিবানদের হামলা দেশজুড়ে বৃদ্ধি পায় এবং বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা বেড়ে যায়।

দুঃখ প্রকাশ করে বলা হয়, ২০২১ সালের প্রথম ৬ মাসে হতাহত বেসামরিক ব্যক্তিদের প্রায় অর্ধেকই নারী ও অপ্রাপ্তবয়স্ক।

রিপোর্টে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আফগানিস্তানে সহিংসতা যথেষ্ঠ প্রশমিত না হলে, দেশটিতে কোনো এক বছরে বেসামরিক মানুষের সর্বোচ্চ সংখ্যক হতাহত হওয়ার রেকর্ড হতে পারে।

এ দিকে আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা দেশে ফিরে যাবে। এরই মধ্যে দেশটির অর্ধেক অঞ্চল চলে গেছে তালেবানদের দখলে। এ পরিস্থিতিতে আবারও শুরু হয়েছে মার্কিন বিমান হামলা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা