একদিনে ভারতে করোনায় আক্রান্ত ৩৫ হাজার ৩৪২ জন

সময় ট্রিবিউন | ২৩ জুলাই ২০২১, ১৭:১২

ছবি : ইন্টারনেট

দু’দিন পর ৪০ হাজারের নিচে নামল ভারতের দৈনিক কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৩৪২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ১২ লক্ষ ৯৩ হাজার ৬২ জন।

ভারতে সবথেকে বেশি লোক আক্রান্ত হচ্ছেন কেরালা রাজ্যে। শুক্রবার সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮১৮। এর পরেই রয়েছে মহারাষ্ট্র (৭,৩০২)। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং অসমে দু’হাজারের নিচে নেমেছে। এই রাজ্যগুলি ছাড়াও উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগ তৈরি করছে।

তবে ভারতে দৈনিক মৃত্যু বেশ কয়েকদিন ধরেই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৮৩ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ গেল ৪ লক্ষ ১৯ হাজার ৪৭০ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশটিতে এখন সক্রিয় রোগী আছেন ৪ লক্ষ ৫ হাজার ৫১৩ জন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের