একই ব্যক্তির তিন প্রেমিকা, প্রেমিককে ফেলে হাত মেলালেন তিন প্রেমিকা

সময় ট্রিবিউন | ১৮ জুলাই ২০২১, ২২:৩৮

ছবি : ইন্টারনেট

ঘটনাটি অনেকটা বলিউডের সিনেমা ‘লেডিস ভার্সেস রিকি বেহল’-এর মতো। সিনেমায়, তিন প্রতারিত প্রেমিকা তাঁদের প্রেমিক রিকিকে শিক্ষা দিতে জোট বেঁধেছিলেন। এ ক্ষেত্রেও ঘটনাপ্রবাহ কিছুটা সে দিকেই গড়িয়েছিল। তবে বাস্তবের তিন প্রেমিকা তাঁদের প্রেমিককে উচিত শিক্ষা দেওয়ার দিকে যাননি। বরং প্রেমিককে পাশ কাটিয়ে নিজেরা পাড়ি দিয়েছেন এমন এক ছুটিতে যা তাঁদের আজীবন মনে থাকবে।

সিনেমা এবং বাস্তব— দুই গল্পেই পরস্পরের পাশে দাঁড়িয়েছেন তিন মহিলা। যদিও বাস্তবের তিন প্রেমিকা বেকা কিং, অ্যাবি রবার্টস এবং মরগ্যান টাবোর সিনেমার নাটকীয়তাকেও ছাপিয়ে গিয়েছেন তাঁদের প্রেমিকের প্রতি অবহেলা দেখিয়ে। একসঙ্গে ছুটি কাটাতে বেড়িয়ে তাঁরা বন্ধু হয়ে উঠেছেন পরষ্পরের। নিজেদের মুক্তি উদযাপন করেছেন। অন্তত তাঁদের ইনস্টাগ্রামের গল্প সে কথাই বলছে। বেকা, অ্যাবি এবং মরগ্যান নিজেদের বেড়ানোর ছবি পোস্ট করার জন্য আলাদা একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানিয়েছিলেন। সেখানেই তাঁদের ছুটি কাটানোর বিভিন্ন মুহূর্তের ছবি, ভিডিয়ো ভাগ করে নিয়েছেন তাঁরা।

অ্যাবি জানিয়েছেন, তাঁদের এই বেড়ানোর লক্ষ্য কোনও ভাবেই তাঁদের প্রেমিকের প্রতি কোনও রাগ বা ক্ষোভ প্রকাশ নয়। তাঁর ব্যাখ্যা, ‘আমাদের দেখে মনে হতে পারে, হয়তো আমরা আমাদের প্রেমিকের প্রতি রাগ বা বিদ্বেষ থেকে এটা করছি। কিন্তু সেটা ঠিক নয়। এটা পুরোটাই আমাদের নিজেদের স্বপ্নকে বাঁচানোর একটা সুযোগ। আর সেই সুযোগের সদ্ব্যবহার করতে পেরে আমরা আনন্দিত।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা