আবারও রাশিয়ায় যাত্রীবাহী বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | ১৭ জুলাই ২০২১, ০০:৩৯

ছবি: ইন্টারনেট

রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান শুক্রবার সাইবেরিয়ান শহরে টমস্কের বাইরে হারিয়ে গেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স।

বিমানটিতে কতজন যাত্রী ছিল তা নিশ্চত না হলেও সেটাতে আনুমানিক ১৩-১৭ জন যাত্রী ছিল। ২৮ জন যাত্রী নিয়ে আরো একটি বিমান রাশিয়ার পূর্বাঞ্চলে বিধ্বস্ত হওয়ার কয়েকদিনের মধ্যেই এই দুর্ঘটনা ঘটলো। টমস্কের কেদরোভি শহর থেকে বিমানটি আঞ্চলিক রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।

দুই সপ্তাহেরও কম সময় আগে প্রায় একই ধরনের দুর্ঘটনার কবলে পড়েছিল রাশিয়ার আন্টোনোভের এএন-২৬ বিমান। দূরপ্রাচ্যের কামচাৎকা উপদ্বীপের প্রত্যন্ত অঞ্চলের একটি পর্বতের চূড়ায় বিমানটি আছড়ে পড়লে অন্তত ২৮ জনের প্রাণহানি ঘটে।

এর আগে, আন্টোনোভ এএন-২৮ এর একই ধরনের একটি বিমান ২০১২ সালে কামচাৎকার এক জঙ্গলে বিধ্বস্ত হয়। এতে সেসময় ওই বিমানের ১০ আরোহী মারা যান। পরে তদন্ত কর্মকর্তারা জানান, বিমানের উভয় পাইলটই নেশাগ্রস্ত ছিলেন।

হারিয়ে যাওয়া বিমানটি ১৯৮২ সাল থেকে সেবা দিয়ে আসছে। রুশ বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, বিমানটি যখন হারিয়ে যায় তখন ওই এলাকার আবহাওয়া খারাপ ছিল।

সূত্র : স্কাই নিউজ



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা