আফগানিস্তানে তালেবান আতঙ্ক: তাজিকিস্তান পালাল ৩৪৭ জন

সময় ট্রিবিউন | ১৫ জুলাই ২০২১, ২১:০৬

ফাইল ছবি

তালেবানদের হাত থেকে প্রাণ বাঁচাতে শরণার্থীরা গত দুই দিনে অন্তত ৩৪৭ আফগান প্রতিবেশী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছেন। এছাড়া সীমান্ত পার হওয়ার সময় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

তাজিকিস্তানের সীমান্ত রক্ষীদের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, তালেবানদের হাত থেকে প্রাণ বাঁচাতে শরণার্থীরা আফগানিস্তান থেকে পালিয়ে এসেছে। সীমান্ত পার হওয়ার সময় দুই শিশুর মৃত্যু হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের বদখশান প্রদেশ থেকে ৬৪ ছেলে ও ১১৩ মেয়ের একটি দল তাদের গৃহপালিত পশু নিয়ে তাজিকিস্তানে প্রবেশ করেছে।

আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য চলে যাওয়ার প্রেক্ষাপটে সম্প্রতি তালেবান যোদ্ধারা দেশটির অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে। গত জুনে আফগানিস্তানের সর্ব উত্তরে তাজিকিস্তানের সঙ্গে প্রধান সীমান্ত চৌকি শির খান বন্দর অবরোধ করে তালেবানরা।

গতকাল তারা পাকিস্তানের সঙ্গে কৌশলগত গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি স্পিন বলদাক দখল করে নেওয়ার দাবি করে।

যদিও আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সরকারি সৈন্যরা তালেবানদের আক্রমণ প্রতিহত করে সীমান্ত চৌকিটি নিয়ন্ত্রণ করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা